স্কলারদের আহ্বান
মসজিদ নির্মাণে সাদাকায়ে জারিয়ায় অংশ নিতে স্কলারদের আহ্বান শুনুন এবং অন্যদের কাছেও পৌঁছে দিন।
বর্তমান অবস্থা ও প্রস্তাবিত নকশা
টিনশেড মসজিদ থেকে আধুনিক কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সের পথে।
নির্মাণ কাজ চলছে
নির্মাণস্থলের সর্বশেষ ছবি ও ভিডিও (অক্টোবর ২০২৬)।
বর্তমান আপডেট
প্রায় ২৩% সম্পন্ন, বাকি কাজ পুরোদমে চলছে।
কাজ যেন এক দিনের জন্যও না থামে, সেজন্য আপনার অনুদান ও দোয়া প্রয়োজন।
দান করুনযা থাকছে এই কমপ্লেক্সে
আট তলা ভবন ও তিন তলা বেসমেন্ট, ঈদগাহ প্লাজা লেভেলে।
নামাজ ও ঈদগাহ
- ১ম–৫ম তলায় ২৮,০০০ মুসল্লির নামাজের স্থান
- গ্রাউন্ড ফ্লোরে নারীদের জন্য আলাদা নামাজঘর (১,০০০ মুসল্লি)
- প্লাজা লেভেলে ঈদগাহ
জ্ঞান ও প্রশিক্ষণ
- ৭ম তলায় ১০,০০০ বর্গফুটের পুরুষ লাইব্রেরি, ইসলামিক রিসার্চ সেন্টার, কনফারেন্স রুম ও ট্রেনিং হল
- নারীদের জন্য লাইব্রেরি
- শিশু ও বয়স্কদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষা
সেবা ও সুবিধা
- পুরুষ ও নারীদের হেলথ সেন্টার
- অ্যাম্বুলেন্সসহ মৃতদেহ গোসলের ব্যবস্থা
- শিশুযত্ন ও স্তন্যদান কর্নার, ক্যাফেটেরিয়া, বিদেশি অতিথি কক্ষ
- বেসমেন্ট থেকে লিফট ও দুই জোড়া এসকেলেটর
অবকাঠামো ও নিরাপত্তা
- বেসমেন্টে পার্কিং, গভীর নলকূপ, ওয়াশিং বে ও আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার
- ফায়ার সেফটি ও কন্ট্রোল রুম, জরুরি বহির্গমন সিঁড়ি
- টু-ওয়ে ডিজিটাল মাইকিং ও সেন্ট্রাল এলইডি ডিসপ্লে
- ছাদে সোলার সিস্টেম ও দৃষ্টিনন্দন গম্বুজ
ইকো-ফ্রেন্ডলি মসজিদ কমপ্লেক্স
বাংলাদেশে প্রথম, এবং অন্যান্য মসজিদের জন্য মডেলস্বরূপ।
সোলার-পাওয়ার্ড মসজিদ
- ৫০–৬০% বিদ্যুৎ সাশ্রয়ী
- লোডশেডিংয়ে নামাজ ও কার্যক্রম বাধাগ্রস্ত হবে না
- দীর্ঘমেয়াদে টেকসই ও সাশ্রয়ী সমাধান
রেইনওয়াটার হার্ভেস্টিং ও ওয়াটার রিসাইক্লিং
- পানির ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে
- ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে
- খরার মৌসুমে সংরক্ষিত পানি নিরবচ্ছিন্ন সাপোর্ট দেবে
সবুজায়ন উদ্যোগ
- তাপমাত্রা কমবে, প্রাঙ্গণ আরও মনোরম হবে
- দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করবে
- সমাজে সচেতনতা তৈরি করবে
নির্মাণের সম্ভাব্য ব্যয়
| খাত | ব্যয় |
|---|---|
| ৩টি বেসমেন্টসহ ফাউন্ডেশন | ৬০ কোটি টাকা |
| ৮টি ফ্লোর | ৯৬ কোটি টাকা |
| ইলেকট্রো মেকানিকেল | ১০০ কোটি টাকা |
| ইন্টেরিয়ার | ৪৪ কোটি টাকা |
| সর্বমোট | ৩০০ কোটি টাকা |
প্রকল্পের ছবি
নির্মাণের পর মসজিদ কমপ্লেক্স যেমন দেখাবে, আর আজকের অবস্থা।
কুরআনের আলোকে দান
আল্লাহর পথে ব্যয়ের ফযীলত নিয়ে কুরআনের বাণী (ভাবানুবাদ)।
যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।সূরা আল-বাকারাহ, আয়াত : ২৬১
Address: Plot: 22, Road: 12, Sector: 6, Uttara, Dhaka-1230, Bangladesh.
দান করুন
উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ নির্মাণে সাদকায়ে জারিয়ায় অংশ নিতে নিচের যেকোনো মাধ্যম ব্যবহার করুন।
আপনার অংশ নির্ধারণ করুন
মসজিদ নির্মাণের এক বা একাধিক স্কয়ার ফিট কিংবা জায়নামাজ প্যাকেজে অংশ নিন।
নাম ও নম্বর শুধু হোয়াটসঅ্যাপে দানের তথ্য জানাতে ব্যবহৃত হয়; এই পেজ কিছুই সংরক্ষণ করে না।
আপনার দানে গড়ে উঠুক আল্লাহর ঘর
অনলাইনে, ব্যাংকের মাধ্যমে বা বিকাশ/নগদে সহজেই দান করতে পারেন।
অনলাইনে অনুদান
বিকাশ, নগদ, রকেট, ভিসা, ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে নিরাপদে দান করুন।
ব্যাংকের মাধ্যমে
বিকাশ / নগদ
যোগাযোগ
Md. Ismail Hossain
IT Executive Officer
Uttara Central Jame Masjid & Eidgah
সামাজিক পরিকল্পনা
মসজিদ শুধু নামাজের জায়গা নয়, সমাজসেবার কেন্দ্রও।